ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমামলা তুলে না নেয়ায় পালাশীতে দোকান বন্ধ

মামলা তুলে না নেয়ায় পালাশীতে দোকান বন্ধ

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর চকবাজার থানাধীন পালাশী বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসা একজন ব্যবসায়ীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে দোকান বন্ধ করে দিয়েছে বিএনপি পরিচয় দেয়া এক কথিত নেতা কামরুজ্জামান আপন।

আজ রবিবার বিকাল ৪ টার দিকে কামরুজ্জামান আপন ও তার কয়েকজন সহযোগীদের নিয়ে জোরপূর্বক দোকানে তালা লাগিয়ে ব্যবসা বন্ধ করে দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় প্রতিকার চেয়ে চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকানের ভাড়াটিয়া মো. নুরুল ইসলাম (৪৫)।

অভিযোগপত্রে দোকানের ভাড়াটিয়া নুরুল ইসলাম উল্লেখ করেন, তিনি প্রায় ১৫ বছর ধরে পালাশী বাজারে একটি দোকান পরিচালনা করে আসছেন। তবে গত ২২ নভেম্বর ২০২৬, বিকেল আনুমানিক ৪টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁর দোকানের সামনে এসে তাঁকে দোকান থেকে বের হয়ে যেতে বলেন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—মো. কামরুজ্জামান আকন (৪০), মো. আব্দুর রশিদ (৪০), এরশাদ আলী ওরফে সুমন (৩৯) এবং ডিম ব্যবসায়ী হিসেবে পরিচিত কাওছার (৪০)। এ ছাড়া আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।

নুরুল ইসলামের দাবি, দোকান থেকে বের করে দেওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে বিভিন্ন ধরনের গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দিয়ে বলেন, তার বিরুদ্ধে এই দোকানের মালিক মামলা করার সাহস পাইছে। দীর্ঘদিন ধরে সে মামলা তুলে নিচ্ছে না। মালিক না আসলে দোকান বন্ধ থাকবে বলে হুমকি দিচ্ছে। একপর্যায়ে জোরপূর্বক তাঁকে দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, দোকানে তালা লাগাতে নিষেধ করলে অভিযুক্তরা তাঁকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিতে থাকেন।

অভিযোগকারী জানান, ঘটনাটি পালাশী বাজারের অনেক ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তি প্রত্যক্ষ করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পাওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এই কামরুজ্জামান আপন সম্পর্কে জানা যায়; ২০২৪ এর ৫ আগষ্ট এরপর হঠাৎ জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে পলাশি কাঁচাবাজারে আধিপত্য বিস্তারের জন্য এমন কোন অপরাধ নাই এই কামরুজ্জামান আপন করছে না। পলাশি কাঁচা বাজারের বেশিরভাগ দোকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা তাদের পরিবারের। দোকানের মালিকগণ উচ্চ শিক্ষিত, অত্যন্ত ভদ্র ও অমায়িক হওয়ায় কামরুজ্জামান আপন তাদেরকেই টার্গেট করে, দোকানগুলোকে হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক লিখে নেয়ার চেষ্টা করে। এসব দোকান মালিকদের কাছে এই কামরুজ্জামান আপন নিজেকে বিভিন্ন মার্ডার মামলার আসামী ও ভয়ংকর খুনী হিসেবে পরিচয় দিয়ে ভীতি সঞ্চার করে। এবং তাদেরকে দোকান তার কাছে বুঝিয়ে দেয়ার জন্য জোর করতে থাকে। এরই মধ্যে তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জমা পড়লেও পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

অভিযোগ রয়েছে, এই আপন স্থানীয় কয়েকজন প্রভাবশালী বিএনপি নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে সেই অভিযোগগুলোকে ধামাচাপা দিয়েছে। এবং অভিযোগকারীদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি, ভাড়া বন্ধ করে দেয়াসহ বিভিন্নভাবে হয়রানী শুরু করলে; ভূক্তভোগীরা বাধ্য হয়েই অভিযোগ তুলে নিয়েছেন বলে জানা যায়। অন্যদিকে বিএনপির কিছু নেতা সরাসরি তাকে সহযোগীতা করার বিষয়ে জানতে পেরেছে ভূক্তভোগীরা; তাই তারা এই কথিত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না বলে জানান ভুক্তভোগীরা। স্থানীয় ব্যবসায়ীদের মতে, এসব ধান্ধাবাজ ও কথিত নেতাদের অপরাধে বিএনপি নানাভাবে সমালোচিত হচ্ছে। এসব কথিত নেতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বিএনপির প্রতি মানুষের আস্থা কমতে পারে।

এখন প্রশ্ন হলো, কামরুজ্জামান আপনের বিরুদ্ধে করা মামলা তুলে না নেয়ার জেরে দীর্ঘ ১৫ বছর ধরে পরিচালিত একটি দোকানের ভাড়াটিয়াকে জোরপূর্বক বের করে দিয়ে তালাবদ্ধ করে দেয়ার এমন আইন কি বাংলাদেশে আছে? একটি মামলা চলমান থাকাবস্থায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এভাবে দুইজন দোকানীকে বের করে দেওয়া এবং দোকান তালাবদ্ধ করে রাখার আইন কখন কবে থেকে চালু হলো? এমন প্রশ্ন এলাকাবাসীর।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular