ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমাস্কাটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক আজ

মাস্কাটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক ওমানের রাজধানী মাস্কাটে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দ্য হিন্দু জানিয়েছে, রোববার (১৬ ফেব্রুয়ারি) ৮ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই দুই নেতার বৈঠক হবে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান সরকারের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন। সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্যারিস ও ওয়াশিংটন সফর শেষ করে জয়শঙ্কর জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। এরপর তিনি মাস্কাটে পৌঁছান।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরা বার্ষিক এই সম্মেলনে যোগ দেবেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

সম্প্রতি দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র–জনতা। ওই ঘটনার পর শেখ হাসিনার সাম্প্রতিক কার্যকলাপ থেকে বিরত না রাখায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় বাংলাদেশ।

গত ৬ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ভারতকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে, শেখ হাসিনাকে বিবৃতি না দেয়ার জন্য। তার মিথ্যা বক্তব্য বাংলাদেশে প্রভাব পড়েছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ছিল আক্রমণাত্মক। আমরা দেখব তিনি আগামীতে কেমন বক্তব্য দেন। সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular