ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিমিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যা, গণফোরামের বিক্ষোভ মিছিল 

মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যা, গণফোরামের বিক্ষোভ মিছিল 

দেশে হত্যা,ধর্ষণ, চাঁদাবাজিসহ সকল রকমের অপরাধ বৃদ্ধি পাওয়া ও মিটফোর্ড হাসপাতালের সামনে ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগকে জনসম্মুখে উল্লাস করে হত্যার প্রতিবাদে, গণফোরাম অদ্য ১২ জুলাই শনিবার বিকাল ৪ ঘটিকায় পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেস ক্লাব ঘুরে আবার পল্টন মোড়ে এসে শেষ করে প্রতিবাদ সভা করে।

প্রতিবাদ সভায় গণফোরাম নেতৃবৃন্দ বলেন,বিচারহিনতার কারণে দেশে আইনশৃংখলার চরম অবনতি হয়েছে,দেশে হত্যা,ধর্ষণ,চাঁদাবাজি,চিনতাই,মব তৈরীসহ নানান রকমের অপরাধ বৃদ্ধি পেয়েছে।সরকার বার বার ব্যর্থ হচ্ছে এইসব অপরাধ নিধনে।গণফোরাম নেতারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন-সরকারের দায়িত্ব যখন দেশের মানুষের জান- মালের নিরাপত্তা নিশ্চিত করা তখন আমরা দেখছি এর বিপরিত চিত্র।আইন-শৃংখলা বাহিনী ও সেনাবাহিনী নিরব ভূমিকা পালন করছে।গণফোরাম চায় সকল হত্যার দ্রুত বিচার,মানুষের জান-মালের নিরাপত্তা, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি সুবিধাগুষ্টি সক্রিয় হয়ে নিজেরা অপরাধ সংঘটিত করছে,আইন নিজের হাতে তুলে নিচ্ছে ও মামলা বাণিজ্যের সাথে যারা জড়িত তাদেরও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।নেতারা আর বলেন,বাংলাদেশ আজ ব্যবসা-বাণিজ্য স্হবিরতা বিরাজ করছে,অর্থনীতির চাকা নিরবে কাঁদছে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গণফোরামের সভাপতিমন্ডলির সদস্য এড.এস এম আলতাফ হোসেন,এড.সুব্রত চৌধুরী,মোস্তাক আহমদ,এড.সুরাইয়া বেগম,সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান,কোষাধক্ষ্য শাহ নুরুজ্জামান,যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রওশন ইয়াজদানী প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular