ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমিটামইনে অসামাজিক কাজে লিপ্ত দুই তরুণী ও এক তরুণকে আটক

মিটামইনে অসামাজিক কাজে লিপ্ত দুই তরুণী ও এক তরুণকে আটক

মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মিটামইন উপজেলা সদরের বাজারে আবাসিক হোটেল আল কামাল থেকে ৯৯৯ এ কল পেয়ে মিটামইন থানা পুলিশ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় এক তরুণ ও দুই তরুণী কে আটক করেছে পুলিশ। ঘটনাটি গত মঙ্গলবার রাতে ঘটে। আটক কৃতরা হলেন, এমদাদুল হক মিলন (২৫),ওরুফে গেরিলা। সে মিটামইন উপজেলার ঘাগড়া গ্রামের
গোলাপ মিয়ার পুত্র। জান্নাতুল আক্তার শামিমা (২৫) তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হুগলা বুনিয়া গ্ধসঢ়;ৰামে ।সে মৃত কালু মিয়ার কন্যা। মনিকা আক্তার (১৮) সে ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার সামসুল আলমের কন্যা।

মিটামইন থানার এস,আই অর্পণ বিশ্বাস জানান, ঘটনার রাতে ৯৯৯ কল পেয়ে তিনি ওসি সাহেবের নির্দেশে হোটেল আল কামালে অভিযান চালায় । রাতের বেলায় সেখানে উপস্থিত জন সাধারণের তথ্য মতে আল কামাল আবাসিক হোটেলের চতুর্থ তলায় ৪০৬ নং কক্ষে ৩ নং বর্নিত আসামি কে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পাওয়া যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তিনজন কে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ২৯০ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মিটামইন থানার মামলা নং ০৭ । স্থানীয়রা জানান,এই হোটেলর মালিক মিটামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শরিফ কামাল। তিনি বর্তমানে ৫ ই আগষ্ট এর দায়ের করা মামলায় পলাতক রয়েছেন। দীর্ঘদিন যাবত এই হোটেলের খুব গোপনে এ সকল অসামাজিক কার্যকলাপ চলে আসছে।

বর্তমানে হোটেলের দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে, একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি মিটামইন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসার কাজ শেষ প্রতিদিন রাতে বাড়ি কামালপুর যাওয়ার সময় হোটেলর করিডোরে মেয়ে ছেলের আনাগোনা দেখতে পায় ।

হোটেলর মালিক শরিফ কামাল একজন প্রভাবশালী লোক। তিনি সাবেক রাষ্ট্রপতির ভাতিজা তাই ভয়ে কিছু বলতে পারেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular