ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামমিরপুরে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিরপুরে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে “মাঠে খেলি, স্বপ্ন গড়ি – মাদক থেকে দূরে থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত “নাসির উদ্দিন খান সজল ফুটবল টুর্নামেন্ট ২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) ভোর ৬টা ৩০ মিনিটে মিরপুর কালশী বাউনিয়াবাদ ঈদগাহ মাঠে। টুর্নামেন্টে ওয়ার্ডের মোট ২৪টি ফুটবল দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আব্দুল বাতেন এমপি। তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন সমাজে নিয়মিত হওয়া প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পল্লবী জোন পরিচালক নাসির উদ্দিন এবং পল্লবী মধ্য সেক্রেটারি জোবায়ের হোসেন জুবায়ের রাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী মধ্য থানা আমীর রইসুল ইসলাম।

খেলা পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগের অর্থ সম্পাদক আবু তোরাব পান্না। টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, যুব ও ক্রীড়া সংগঠক এবং সমাজকর্মী নাসির উদ্দিন খান (সজল) শুভেচ্ছা বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মাঝে সুস্থ বিনোদন ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে জার্সি বিতরণ করা হয় এবং অতিথিরা মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাউনিয়াবাদ ওয়ার্ড সভাপতি মাওলানা রুহুল আমীন, ৫ পশ্চিম ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন, পলাশনগর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজ হোসেন, ৫ মধ্য ওয়ার্ড সভাপতি হাসান তারেক এবং সাংবাদিক ওয়ার্ড সভাপতি লোকমান হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার ধারাভাষ্য প্রদান করেন যুবনেতা নিজাম উদ্দিন দুলাল। এছাড়া খেলা পরিচালনা করেন পল্লবী মধ্য থানা যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন ও সেক্রেটারি আবুল কালাম এবং এএএফসি ক্লাবের পরিচালক ও উন্নত পল্লবী সামাজিক সংগঠনের দায়িত্বশীল সালাউদ্দিন ঈমন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগ অব্যাহত থাকবে, যার মাধ্যমে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular