ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতমুনতাহা হত্যায় ৫ দিন করে চারজনের রিমান্ড

মুনতাহা হত্যায় ৫ দিন করে চারজনের রিমান্ড

নিউজ ডেস্ক : সিলেটে কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহার হত্যা ঘটনায় গ্রেফতার চারজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর সোমবার (১১ নভেম্বর) ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। এরপর থেকেই পুলিশ সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ায়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা : কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

গত ৩ নভেম্বর বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজ হয়েছিলো মুনতাহা।

রোববার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে বাড়ির পাশের ডোবায় গলায় রশি পেঁচানো অবস্থায় মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ক্ষতচিহ্ন রয়েছে এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী আলিফজানসহ ৬ জনকে আটক করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular