ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আস্থা গঠনের আহ্বান

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আস্থা গঠনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এন্ড ডিজিটাল ফাইন্যান্স সম্মেলন শুরু হয়েছে।

শুক্র ও শনিবার (১৭–১৮ এপ্রিল) দুই দিনব্যাপী International Investment and Digital Finance Conference 2026 যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উদ্বোধন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান In Search of Root Foundation (ISORF)-এর আয়োজনে এই সম্মেলনে বৈশ্বিক নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, উদ্যোক্তা এবং প্রবাসী প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ প্রবণতা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এখানে বিস্তৃত আলোচনা শুরু হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে ISORF-এর প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী আয়োজনকে বৈশ্বিক অর্থনৈতিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “ডিজিটাল ফাইন্যান্স এখন ভবিষ্যৎ নয়-এটি বর্তমান বাস্তবতা। আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক, দক্ষ এবং সংযুক্ত বৈশ্বিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা।”

সেশনটি পরিচালনা করেন গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সিইও ও প্রেসিডেন্ট মার্ক জ্যাফে। তিনি বলেন, “সরকার ও বেসরকারি খাতের মধ্যে আস্থা ও সমন্বয় ছাড়া টেকসই বিনিয়োগ বাস্তবায়ন সম্ভব নয়।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মিস কারিমা এম. উডস, কমিশনার, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ডিপার্টমেন্ট অব ইনসিওরেন্স, সিকিউরিটিজ অ্যান্ড ব্যাংকিং, মিস সারা ব্রুকস, ডিরেক্টর, বিজনেস অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস, ভার্জিনিয়া ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টনারশিপ, রাষ্ট্রদূত হ্যারি কে. থমাস জুনিয়র, সিনিয়র ফেলো, জ্যাকসন স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্স, ইয়েল ইউনিভার্সিটি এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত, কিথ অ্যান্ড্রু পেরি, ভাইস প্রেসিডেন্ট, গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পলিসি, ডিসি চেম্বার অব কমার্স, জনাব জন ড্যানিলোভিচ, স্বাধীন পররাষ্ট্রনীতি বিশ্লেষক, অবসরপ্রাপ্ত সিনিয়র ফরেন সার্ভিস কর্মকর্তা এবং এডিটর-অ্যাট-লার্জ, এসএ পার্সপেক্টিভস, তরুণ কিশনানি, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রমনা ক্যাপিটাল, মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ভাইস চেয়ারম্যান, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিকসহ আন্তর্জাতিক নীতি ও বিনিয়োগ খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যারা বৈশ্বিক অর্থনীতি, নীতি ও বিনিয়োগ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

সম্মেলনের প্রথম দিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল পাবলিক–প্রাইভেট সংলাপ। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক ও তথ্যপ্রযুক্তি পরামর্শক অভীক সানওয়ার রহমান, তিনি জোর দিয়ে বলেন, “নীতিগত স্বচ্ছতা ও আস্থা ছাড়া বিনিয়োগ কখনোই টেকসই হতে পারে না।”

সেশনের চেয়ার ড. আবদুন নূর, সাবেক লিড ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সেন্ট্রাল পলিসি ভাইস প্রেসিডেন্সি (CPS), বিশ্বব্যাংক এবং উপদেষ্টা, আইএসআরএফ মন্তব্য করেন, “কার্যকর পাবলিক–প্রাইভেট সংলাপই অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি।”

এই আলোচনায় বিশ্বব্যাংকের রাইহান এলাহী দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ বৃদ্ধির জন্য নীতিগত স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ড. বিরূপাক্ষ পল, প্রফেসর, অর্থনীতি বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (SUNY) ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা তুলে ধরেন এবং শক্তিশালী নীতিগত কাঠামোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। কামাল কাদির, সিইও ও ফাউন্ডার, বিকাশ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির প্রসারকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক এম. ডি. হারুন আর রশিদ সময়োপযোগী রেগুলেটরি কাঠামোর গুরুত্ব ব্যাখ্যা করেন।

এছাড়া প্রদীপ গাঙ্গুলি, প্রতিষ্ঠাতা ও সিইও, এমকেকে-ইউএসএ এবং সাবেক প্রধান অর্থনীতিবিদ, মেরিল্যান্ড ডিপার্টমেন্ট অব কমার্স, বাল কে. জোশি, সিইও, জুনো, সঞ্জীব জোশিপুরা, এক্সিকিউটিভ ডিরেক্টর, ইন্ডিয়াসপোরা আর্থিক সংস্কার, বিনিয়োগের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে রেগুলেটরি ও তদারকি বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এতে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান- শক্তিশালী আর্থিক তদারকি, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়ে বক্তব্য রাখবেন বলে নির্ধারিত রয়েছে। একইসঙ্গে AI-নির্ভর ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল ফাইন্যান্সের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নেবেন মিস আনিকা রহমান, সাবেক চিফ অব স্টাফ ও লেজিসলেটিভ ডিরেক্টর, ভার্জিনিয়া জেনারেল অ্যাসেম্বলি, মিস রেশমা তাম্রাকার, ম্যানেজিং পার্টনার, স্ট্যাগার্ড ইকুইটি ইনভেস্টমেন্ট এবং জুনো, প্রবেশ রিজাল, চিফ ডাটা ও এআই অফিসার, ক্রস রিভার ব্যাংক এবং আবুবকর হানিপ, চ্যান্সেলর ও চেয়ারম্যান, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন, ব্যবসা সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়া–যুক্তরাষ্ট্র বিনিয়োগ সহযোগিতা বিষয়ক সেশনও অনুষ্ঠিত হবে, যেখানে মি. ফয়সাল এম. রহমান, পিএইচডি, অধ্যাপক ও প্রতিষ্ঠাতা ডিন, দ্য গ্রাহাম স্কুল অব ম্যানেজমেন্ট, সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটি, শিকাগো এবং উপদেষ্টা, আইএসআরএফ-সহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের সার্বিক লক্ষ্য হলো-আস্থা, স্বচ্ছতা এবং সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, যা দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক অর্থনীতির একটি শক্তিশালী সংযোগকে প্রতিফলিত করে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular