ঢাকা  রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশযে-সব যানবাহনের ওপর বসতে পারে যানযট কর

যে-সব যানবাহনের ওপর বসতে পারে যানযট কর

রাজধানী ঢাকা শহরের নির্দিষ্ট কিছু উন্নত রুটে যানজট কমাতে (কনজেশন চার্জ) বা যানজট শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। সংশোধিত নগর পরিবহন কৌশল পরিকল্পনার (ইউআরএসটিপি) খসড়া অনুযায়ী, যেসব যানবাহনের ওপর এই শুল্ক বসানোর প্রস্তাব করা হয়েছে তা হলো: ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার), মোটরসাইকেল , ট্রাক ।
উপড়ে উল্লেখিত যানবাহন সড়কে চলাকালীন কিলোমিটার প্রতি ৬,২৭ টাকা হারে যানযট শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।
এই যানজট কর রাজধানীর সব রাস্তায় প্রযোজ্য হবে না। প্রাথমিকভাবে শুধুমাত্র যেসব রুটে বা করিডোরে মেট্রোরেল, বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) এবং উন্নত বাসসেবা চালু রয়েছে বা থাকবে, সেসব রুটেই এই শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।
তবে এ শুল্ক রাজধানীর সব সড়কে প্রযোজ্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।শুধু মেট্রোরেল, বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট)অথবা উন্নত বাস সার্ভিস সুবিধা সম্পন্ন সড়কে কার্যকর হবে। বৃহত্তর ঢাকাকে ঘিরে ২০ বছরের জন্য (২০২৫-২০৪৫) প্রণয়নাধীন হালনাগাদকৃত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (ইউআরএসটিপি) যানযট শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, যানযট শুল্ক কার্যকর করার পূর্বে অবশ্যই বিকল্প হিসেবে নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
realme Notes

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular