ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিরংপুরে বৈষম্যবিরোধীদের মুখোমুখি জাতীয় পার্টি

রংপুরে বৈষম্যবিরোধীদের মুখোমুখি জাতীয় পার্টি

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। জাপার এই শীর্ষ নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে দফায় দফায় বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। দিনভর পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ।

অবিলম্বে জাতীয় পার্টিকে ক্ষমা চাওয়াসহ বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। নয়তো ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্ররা।

তারা বলেন, ছাত্র-জনতার মুক্তির লড়াই চব্বিশের গণ-অভ্যুত্থান। অসংখ্য প্রাণ আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে যাওয়া সবার মুক্তির প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহরা চব্বিশ বিপ্লবের নায়ক, তাদের অবাঞ্ছিত করার এখতিয়ার জাতীয় পার্টির নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular