ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসরথযাত্রার আধ্যাত্মিক দর্শন

রথযাত্রার আধ্যাত্মিক দর্শন

উৎসব ডেস্ক: যোগবিদ্যা কিংবা দেহ তত্ত্বের আলোচনায় এই রথ কে আমাদের দেহ রথের সাথে তুলনা করা হয়। রথ প্রস্তুত করা হয় ২০৬ টি কাঠ দিয়ে। যা মানব দেহের ২০৬ টি হাড়ের সাথে সামঞ্জস্য। অর্থাৎ রথ হচ্ছে আমাদের দেহ গাড়ি। এই রথে ১৬টি চাকা থাকে। এই ১৬টি চাকা হচ্ছে:-  ৫টি জ্ঞানেন্দ্রিয়, ৫টি কর্মেন্দ্রিয়, ৬টি রিপু।

মানুষের মধ্যে এই ১৬ টি ইন্দ্রিয় বিরাজ করে। এই ১৬ টি ইন্দ্রিয় কে নিয়ন্ত্রণ করতে হয়। নাহয় জীবনে দুর্ঘটনা ঘটতে পারে যে কোন সময়। তাই এই ১৬ টি চাকা কে এই ১৬ ইন্দ্রিয়ের প্রতিক হিসেবে দেয়া হয়েছে।

রথের রশি হলো মানুষ এর মন। রশি যেদিকে টান পড়বে দেহ সেদিকে ধাবিত হবে। বুদ্ধি বা জ্ঞান হচ্ছে রথের সারথি। আর এই রথের রথি হচ্ছেন সয়ং ঈশ্বর। অর্থাৎ, মানব দেহে যেমন ঈশ্বর পরমাত্মা রুপে আছেন।

অর্থাৎ দেহস্থ ইন্দ্রিয় ও একাদশ রুদ্রের নিয়ন্ত্রণ করাই এই রথযাত্রার উদ্দেশ্য। একমাত্র শুদ্ধ খাবার ও যোগাভ্যাসের মাধ্যমেই দেহস্থ ইন্দ্রিয় ও বায়ুকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

রথের রশি মানুষের মন, সারথি বুদ্ধি এবং রথের আরোহী পরমাত্মার প্রতীক। অর্থাৎ আত্মসংযম, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং ঈশ্বরচিন্তার মধ্য দিয়েই জীবনের প্রকৃত অগ্রগতি সম্ভব—এই বার্তাই রথযাত্রার মূল দর্শন হিসেবে বিবেচিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular