ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রমজানের চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

রমজানের চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

নিউজ ডেস্ক : ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শনিবার (১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বরসমূহ: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল শুক্রবার পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। সাধারণত সৌদি আরবের পরদিন আমাদের দেশে রোজা শুরু হয়। সে হিসেবে রোববার (২ মার্চ) থেকে দেশে রমজান শুরুর সম্ভাবনা প্রবল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular