ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে তরুণ প্রজন্ম: প্রধানমন্ত্রী

রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে তরুণ প্রজন্ম: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: নতুন প্রজন্ম ভবিষ্যতে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সংসদ অধিবেশনের বিরতিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় শিক্ষার্থীদের তিনটি পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সেগুলো হলো- নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বর্ষাকালে নিজের বা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করতে হবে।

এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী, ছয় শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ শিক্ষার্থী ও ছয় শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী ও দুই শিক্ষক পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular