ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিরাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসরাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে শনিবার ১০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনায় বসেছেন।

সংলাপে অংশ নেয়া রাজনতিক দলগুলো হলো- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ জাসদ (শরীফ নুরুল আম্বিয়া), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট ও গণতান্ত্রিক বাম ঐক্য।

রাজনৈতিক দলগুলোর সংলাপে আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচারসহ নানা সংস্কার প্রস্তাব তুলে ধরেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট।

শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই সংলাপে কোন কোন দল সংস্কারের পর নির্বাচনের দাবিও জানিয়েছে।

ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এই সংলাপে অংশ নিয়ে রাষ্ট্র সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে।

সংলাপে অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রধান উপদেষ্টার কাছে জুলাই-অগাস্টে গণহত্যার দায়ে আওয়ামীগকে নিষিদ্ধ করাসহ ২৩ দফা লিখিত প্রস্তাব দিয়েছে।

মূলত রাষ্ট্র ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে নানা আলোচনা হলেও রাজনৈতিক দলগুলো সংলাপে বর্তমানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বিষয়টি নিয়েও কথা বলেছে।

এছাড়াও দলগুলোর পক্ষ থেকে বিগত সরকারের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনা, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া তিনটি নির্বাচন বাতিল ও আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের বিচারেরে দাবিও তোলা হয়।

সংলাপ শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, সরকার নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন করবে।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম দফার সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও এ দফার সংলাপে দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular