ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতরামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

মঙ্গলবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্ধারিত ১২ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষীদের মধ্যে চিকিৎসা ও ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকলের প্রত্যাশা অল্প সময়ের মধ্যে মামলার বিচারকাজ শেষ হবে। আমরাও সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

তিনি বলেন, সরকার বিচারাধীন মামলার নির্দিষ্ট বিষয়ে মন্তব্য করতে না পারলেও, প্রতিটি শুনানিতে তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে হেফাজতে থাকা অভিযুক্তের জবানবন্দি ১৬৪ ধারায় ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের অনুমতি ছাড়া বাইরের কারো সঙ্গে এই মামলার বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকতে আদালত একটি নির্দেশনা জারি করেছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত রায় ঘোষণার আশা প্রকাশ করে বলেন, মামলার চূড়ান্ত রায় এবং রায় ঘোষণার সময়সূচি সম্পূর্ণরুপে আদালতের এখতিয়ারভুক্ত বিষয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular