নিউজ ডেস্ক : রাষ্ট্রমালিকানাধীন নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া।
১৬ মার্চ, সোমবার তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। গত বছরের ৭ ডিসেম্বর সরকার তাকে ব্যাংকটির প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল।
এটি একটি সম্মিলিত ব্যাংক গঠন প্রক্রিয়া, যার মাধ্যমে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে এটি প্রতিষ্ঠিত হয়। ব্যাংক গুলো হলো: এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এর উদ্দেশ্য ছিল এই ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং সরকারের বিনিয়োগ ২০ হাজার কোটি টাকা। বর্তমান এমডি নিয়োগে জটিলতা সৃষ্টি হওয়ায় অর্থ মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদত্যাগ ও এমডি নিয়োগের জটিলতা ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
ঢাকানিউজ২৪/মহফ




