ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুররোকেয়ার জন্মভিটায় স্মৃতি সংরক্ষণে মানববন্ধন

রোকেয়ার জন্মভিটায় স্মৃতি সংরক্ষণে মানববন্ধন

রংপুর প্রতিবেদক: বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার এবং আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নে টালবাহানার প্রতিবাদে মানববন্ধন হয়েছে বেগম রোকেয়ার আতুর ঘর রংপুরের পায়রাবন্দে ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১টায় মিঠাপুকুরের পায়রাবন্দে রোকেয়া স্মৃতি কেন্দ্রের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা অভিযোগ করেন, বাংলা একাডেমির সবুজ পাতায় থাকা সত্ত্বেও বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন প্রকল্পটি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে।

এ কারণে ঐতিহ্যবাহী পায়রাবন্দে বেগম রোকেয়া জীবন ও আদর্শ নিয়ে গবেষণাসহ তার স্মৃতি সংরক্ষণে স্থবিরতা বিরাজ করছে। স্মৃতি কেন্দ্রের ভবন থাকলেও কোন কাজ নেই। আঁতুড় ঘরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেখভাল করলেও সেটি অন্ধকারে নিমজ্জিত। অবিলম্বে প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানান তারা।

রোকেয়া স্মৃতি পাঠাগারের সভাপতি রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে শিক্ষার্থী, গ্রামবাসী এবং সুধীজনরা মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন রোকেয়া স্মৃতি সংসদের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ, আতাউর রহমান প্রমুখ।

সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলা একাডেমির উদ্যোগে রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়।

এতে রোকেয়ার আদর্শ বাস্তবায়নে সারা দেশের নারী উন্নয়নের লক্ষ্যে ‘শিক্ষিত সমন্বিত নারী’-এর মাধ্যমে নারীদের নানামুখী প্রশিক্ষণের ব্যবস্থা নির্ধারণ, শুধুমাত্র নারীদের নিয়ে লেখা, লেখক ও কর্ম প্রক্রিয়াগুলোকে আবর্তিত করে আধুনিক ডিজিটালইজড লাইব্রেরি সৃষ্টি, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোকলোর উপকরণ নিয়ে গবেষণা ও বাস্তবায়ন পদক্ষেপ, দ্বিপাক্ষিক সমঝোতায় ভারত থেকে বেগম রোকেয়ার দেহাবশেষ এনে তার জন্মভিটায় দাফন, সার্বিক বিষয়ের ভিত্তিতে স্মৃতিকেন্দ্র, রোকেয়ার বাড়ির প্রত্নতত্ত্ব নিদর্শন, মসজিদ, কবরস্থান, স্কুল-কলেজের সমন্বয়ে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা।

নবআঙ্গিকে সাহিত্যের বিভিন্ন উপাদান (কবিতা, গান, গল্প) নিয়ে মিনিযোর তৈরি করে পর্যটকদের জন্য এক মনোরম বিনোদন কেন্দ্র গড়ে তোলার কথা বলা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, গেলো ৬ বছর যাবৎ এটির শুধু প্রক্রিয়া চলছে। প্রাথমিক অবস্থায় একাডেমি এটির দায়িত্ব নিতে হয়নি। পরবর্তীকালে স্থানীয়দের অনুরোধ এবং চাপে কর্তৃপক্ষ এটি বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করে।

সমস্যা ও চ্যালেঞ্জের সৃষ্টি হয় এ কারণে যে, স্মৃতিকেন্দ্র হলো একাডেমির, রোকেয়ার জন্মভিটা হলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের, স্মৃতিকেন্দ্র সম্মুখস্থ স্থান হলো জেলা পরিষদের। ফলে সমন্বয় করতে বেশ সময় চলে যায়। তথাপিও রংপুর জেলা পরিষদ, পিডিউডি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্থাপত্য অধিদপ্তর এবং বাংলা একাডেমির যৌথ প্রয়াসে খসড়া ডিপিপি প্রণয়ন করা হয়। পরিকল্পনা কমিশনের সবুজ পাতায় সেটি নিবন্ধিতও ছিল। প্রায় ৭০/৮০ ভাগ কাজ সমাপ্ত করা হয় ডিপিপির।

সূত্র জানায়, গেলো অন্তবর্তীকালীন সরকার বেগম রোকেয়ার অবদানের স্বীকৃতি স্বরূপ এটিকে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বাংলা একাডেমির ডিজি, সচিব ও তার সিন্ডিকেট প্রশাসন। রোকেয়া প্রকল্প তাদের মনমতো না হওয়ায় দিনের পর দিন মিথ্যা তথ্য দিয়ে অত্র এলাকার মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular