ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডিতে চন্দ্রগঞ্জ ও রামগতি চ্যাম্পিয়ন

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডিতে চন্দ্রগঞ্জ ও রামগতি চ্যাম্পিয়ন

নাজমুল হোসেন : ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক।

টুর্নামেন্টের বালক অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে রামগতি উপজেলা ও চন্দ্রগঞ্জ উপজেলা মুখোমুখি হয়। এতে চন্দ্রগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে, বালিকা অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে রামগতি উপজেলা ও সদর উপজেলা অংশ নেয়। এ খেলায় রামগতি উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শাহ মোহাম্মদ এমরানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, মাদকবিরোধী সচেতনতা তৈরি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular