চররমণী মোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রাণিসম্পদ উন্নয়নে ভ্যাকসিনেশন ক্যাম্প
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নে প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়নে বিনা মূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক গরুকে বিনা মূল্যে ওষুধ ও টিকা দেওয়া হয়।
আইপিএম কমিউনিকেশন যুব সংগঠন, লক্ষ্মীপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রাণিসম্পদের উন্নয়ন ও গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় স্থানীয় পশুপালকদের গরুকে বিনা মূল্যে ওষুধ ও টিকা দেওয়া হয়।



