মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে লাউয়াছড়া বনের লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীর নাম সাম্য দে (১৬) শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিস রিতা দে ও শহরের মাস্টারপাড়া এলাকার সুব্রত দের একমাত্র সন্তান। নিহত সাম্য দে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
সহপাটিরা জানা যায়, তারা ক’জন বন্ধু মিলে কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে গিয়ে সেলফি তুলার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম হাসপাতালে গিয়েছে। আমরা খবর পেয়েছি শিক্ষার্থী লাউয়াছড়া বনে ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো: সাখাওয়াত হোসেন বলেন, সিলেট-চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেল স্টেশনে বিকল হয়ে পড়ে। আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



