ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিলেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার

লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার

নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ক্যান্টনমেন্টের বাসা থেকে ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। র‍্যাব তাকে গ্রেফতারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ফারুক খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে জয়লাভের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular