ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশার্শায় এসএসসি জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

শার্শায় এসএসসি জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকাল ৩ টার সময় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা: কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, উপজেলা অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস,এম শাখির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষকগণ।

সংবর্ধনা অনুষ্ঠানে এসময় ১৬৪ জন জিপিএ ৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরমধ্যে ৭০ জন ছেলে ও ৯৪জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular