ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকশিক্ষা বাজেটের দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের চতুর্থমুখী বিক্ষোভ শুরু

শিক্ষা বাজেটের দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের চতুর্থমুখী বিক্ষোভ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি এবং স্কুলগুলোর অবকাঠামোগত সংকট সমাধানের দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার শিক্ষার্থী ও শিক্ষক ইউনিয়নগুলো দেশজুড়ে চতুর্থমুখী নতুন দফার প্রতিবাদ ও ধর্মঘটের ডাক দিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন স্থানে হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নিচ্ছে। বহু শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে আবর্জনা ফেলার বিন ও প্রতিবন্ধক বসিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ফরাসি সরকার বাজেট কাটছাঁটের কারণে শিক্ষা খাতকে অবহেলা করছে। জরাজীর্ণ ক্লাসরুম, শিক্ষক সংকট, অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং পর্যাপ্ত সুবিধার অভাবে দেশের শিক্ষা ব্যবস্থা চরম সংকটে পড়েছে।

সপ্তাহজুড়ে চলা এই আন্দোলনে উত্তেজনা ও সহিংসতাও ছড়িয়ে পড়েছে। আন্দোলন দমন করতে দাঙ্গা পুলিশ বেশ কিছু জায়গায় কাঁদানে গ্যাস, টিয়ারশেল এবং রাবার বুলেট ব্যবহার করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ইতিমধ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করেছে, যাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে শত শত পুলিশ কর্মকর্তা ও শিক্ষার্থী আহত হয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় অনেক স্কুলে ক্লাস বন্ধ করে অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র: ফ্রান্স ২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular