ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিঅক্টোবরে ব্যাংক থেকে ৬০ হাজার ৩০০ কোটি টাকা নেবে সরকার

অক্টোবরে ব্যাংক থেকে ৬০ হাজার ৩০০ কোটি টাকা নেবে সরকার

অর্থনীতি ডেস্ক: বিভিন্ন ব্যয় মেটাতে চলতি অক্টোবরে ব্যাংক খাত থেকে আরও ৬০ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনায় রয়েছে সরকার। চলতি অর্থবছরের মধ্যে যা সর্বোচ্চ। অবশ্য এই ঋণের বড় অংশই পুরোনো ঋণ সমন্বয়সহ বিভিন্ন কাজে লাগানো হয়।

রাজস্ব আদায়ে ঘাটতি, বিদ্যুৎ-জ্বালানি খাতে বাড়তি ব্যয় এবং বৈদেশিক ঋণ ছাড়ের তুলনায় পরিশোধ বেশি হওয়ায় সরকারের অর্থের চাহিদা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পরিশোধের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি খাতে সরকারের ব্যয় বেড়েছে। একই সময়ে রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বাড়তি ঋণ নিতে হচ্ছে। তবে ব্যাংক খাতে পর্যাপ্ত উদ্বৃত্ত তারল্য থাকায় এ ঋণের কারণে সুদহারে বড় ধরনের চাপ তৈরি হবে না।

সাধারণভাবে প্রতি রবিবার বিল এবং মঙ্গলবার বন্ডের নিলাম হয়ে থাকে। আগামী মঙ্গলবার সরকারি ছুটির কারণে আগের দিন সোমবার নিলাম করে চার হাজার কোটি টাকা নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবারের বন্ড নিলামে সরকার ৫ হাজার ৮০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে তিন বছর মেয়াদি বন্ডে ৯ দশমিক ১২ শতাংশ সুদে ৮০০ কোটি এবং দুই বছর মেয়াদি বন্ডে ৮ দশমিক ২০ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকা নেওয়া হয়। এর আগে রবিবার বিভিন্ন মেয়াদি ট্রেজারি বিলের নিলামে ১০ হাজার কোটি টাকা সংগ্রহ করে সরকার। এ ছাড়া অক্টোবর মাসে বিলের মাধ্যমে আরও ৩৫ হাজার কোটি এবং বন্ডের মাধ্যমে সাড়ে ৯ হাজার কোটি টাকা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আগামী নভেম্বর মাসে বিল ও বন্ডের মাধ্যমে ৫৩ হাজার ৮০০ কোটি এবং ডিসেম্বর মাসে ৩৮ হাজার ২০০ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর আগে জুলাইয়ে ৫৬ হাজার কোটি, আগস্টে ৫০ হাজার কোটি এবং সেপ্টেম্বরে ৪১ হাজার ৫০০ কোটি টাকা নিলামের মাধ্যমে সংগ্রহ করা হয়।

এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ বেড়েছে ১২ হাজার ৮৭২ কোটি টাকা। আগস্ট শেষে সরকারের মোট ব্যাংকঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৩৪৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ ৩ হাজার ৭২৯ কোটি টাকা কমে ৯০ হাজার ৩২৩ কোটি টাকায় নেমেছে। বিপরীতে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে ১৬ হাজার ৬০১ কোটি টাকা। আগস্ট শেষে এ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৮ হাজার ২৬ কোটি টাকা।

চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। গত অর্থবছরে ১ লাখ ১৮ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছিল ১ লাখ ৩৪ হাজার ৫৭১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল বন্ডের নিলামে সরকার ৫ হাজার ৮০০ কোটি টাকার ঋণ নিয়েছে। এর মধ্যে ৯ দশমিক ১২ শতাংশ সুদে তিন বছর মেয়াদি ঋণ ছিল ৮০০ কোটি টাকা। আর ২ বছর মেয়াদে ৫ হাজার কোটি টাকা নিয়েছে ৮ দশমিক ২০ শতাংশ সুদে। গত রবিবার বিভিন্ন ধরনের বিলের বিপরীতে ১০ হাজার কোটি টাকা নেওয়া হয়। এ ক্ষেত্রে ৯১ দিন মেয়াদি বিলে ৮ দশমিক ১৩ শতাংশ সুদে নিয়েছে ৫ হাজার কোটি টাকা। আর ১৮২ দিন মেয়াদি বিলে ৩ হাজার কোটি টাকা নিয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ সুদে। এ ছাড়া ৩৬৪ দিন মেয়াদি বিলে ২ হাজার কোটি টাকা নিয়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ সুদে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular