ঢাকা  শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষশেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক : শেরপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা এলাকায় রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি বাস শেরপুর হয়ে ঢাকা যাচ্ছিল। সিএনজি অটোরিকশার চালকসহ এসময় পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পরে অপর এক নারী যাত্রীকে স্থানীয় জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।ভাতশাল নামক এলাকায় নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা সড়কের একটি কুকুরকে রক্ষা করতে গেলে বাসটির নিচে চলে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুর রহমান জানান, বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুমড়ে মুছে যাওয়া সিএনজিকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular