ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

নিউজ ডেস্ক: তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শুক্রবার (২৯ মে ২০২৬) শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালন শেষে এবার দেশে ফেরার পালা। আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট।

সৌদির স্থানীয় সময় রাত ১২ টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিবে প্রথম ফিরতি ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজীদের দেশে ফেরার এই যাত্রা। প্রথমদিনে ১৩ টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫৪৩৪ জন হাজী।

গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আসে ২১ মে।

এবছর সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃন করার জন্য এয়ারলাইন্সের সাথে আলোচনা করে নেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনরূপ সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে আসতে পেরেছে।

১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular