ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়শ্রমিকের অধিকার সুরক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার

শ্রমিকের অধিকার সুরক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা: নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫” এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সাথে তিনটি কনভেনশনে স্বাক্ষর করার ব্যাপারে কাজ করছি যেখানে শ্রমিকদের নিরাপত্তা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে শ্রমিকদের বিভিন্ন নির্যাতন বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারবে। গৃহকর্মীরা যেন নির্যাতনের শিকার না হয় সেটি আমরা সর্বাগ্রে নিশ্চিত করতে বদ্ধপরিকর। ২০১৫ সালের “গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি‘‘ বাস্তবায়নে হয়তো খানিকটা ব্যর্থ কিছু সীমাবদ্ধতার কারণে তবে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব সেবা রয়েছে সেখানে কিভাবে গৃহকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত হয় সেটি নিয়ে আমরা কাজ করতে পারি।

২৮ জুলাই সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর অডিটোরিয়ামে গণসাক্ষরতা অভিযান, বিএনএসকে, সবুজের অভিযান ফাউন্ডেশন, আভাস, সহায় এবং আশার আলো সোসাইটি এর আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন এর সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ, কর্মঘণ্টা ও ছুটির আইনি স্বীকৃতি, শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ, সামাজিক সুরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তি এবং বিশেষ আইন প্রণয়নের দাবি জানানো হয়। শ্রম সচিব উপস্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে প্রেরণের আশ্বাস দেন। জাতীয় জরুরি সেবাসমূহ ৯৯৯, ১৬৩৫৭ ও ১০৯২১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

জাতীয় সংগীত ও মাইলস্টোন স্কুল বিমান দূর্ঘটনা ও জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। আলোচনায় অংশ নেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক, অক্সফামের প্রতিনিধি তারেক আজিজ, বিশ্বব্যাংকের পরামর্শক এবিএম খোরশেদ আলম প্রমুখ।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular