ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির

নিউজ ডেস্ক: নতুন সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে, সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে স্লোগান সহকারে মিছিল নিয়ে দলের নেতাুকর্মীরা শহীদ মিনারে জড়ো হন। এসময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত হন।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম। ছাত্র-শ্রমিক-জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম। আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। কেবল এক ফ্যাসিবাদী শাসক হঠিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিইয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারিনি। বরং রাষ্ট্র ও সমাজে দীর্ঘদিনের জেঁকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাটনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত ২৮ ফেব্রুয়ারি আমরা আপনাদের, ছাত্র-শ্রমিক-জনতার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি গঠন করেছি।

তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারে বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের জন্যে সুদৃঢ় অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি, এই মৌলিক সংস্কারগুলোর পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলে আমাদের ২৪ এর গণ-অভ্যুত্থান গণতান্ত্রিক বিপ্লবে রূপান্তরিত হবে না।

ইশতেহারগুলো হলো-

১. নতুন সংবিধান  ও সেকেন্ড রিপাবলিক

২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার

৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার

৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার

৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন

৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার

৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ

৯. সর্বজনীন স্বাস্থ্য

১০. জাতি গঠনে শিক্ষানীতি

১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব

১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা

১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন

১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি

১৫. তারুণ্য ও কর্মসংস্থান

১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি

১৭. টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব

১৮. শ্রমিক-কৃষকের অধিকার

১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা

২০. নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা

২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা

২২. প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার

২৩. বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি

২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular