ঢাকা  শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের স্বার্থে আলামত বিদেশে পাঠানো হবে

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের স্বার্থে আলামত বিদেশে পাঠানো হবে

নিজস্ব প্রতিবেদক:   অন্তর্বর্তী সরকারের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তের স্বার্থে অগ্নিকাণ্ডের আলামত বিদেশে পাঠানো হবে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

অগ্নিকাণ্ডের তদন্তের বিষয়ে তিনি বলেন, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সিন রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে আগামীকাল থেকে প্রথম পর্যায়ে ২০০ জন সাংবাদিককে অস্থায়ী পাস দেয়া হবে। এছাড়া যৌক্তিক কারণে অন্যদেরও পাস পাওয়ার সুযোগ থাকবে

তিনি আরও বলেন, ওখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তদন্ত চালাচ্ছে।

এক প্রশ্নের জবাবে প্রেস উইং সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় সরকারকে জানানো হয়েছে যে এটি একটি ভুল বোঝাবুঝি। তবে সেই স্তম্ভটি ঘৃণাস্তম্ভ হিসেবে থাকবে।

এছাড়া ৩১ জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের বিষয়ে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular