ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসঞ্চয়পত্র সার্ভারে জালিয়াতি, ২৫ লাখ আত্মসাৎ

সঞ্চয়পত্র সার্ভারে জালিয়াতি, ২৫ লাখ আত্মসাৎ

নিউজ ডেস্ক:   জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেম ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অন্য গ্রাহকের সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে কেনা একটি সঞ্চয়পত্র ভাঙিয়ে ২৫ লাখ টাকা অন্য এক ব্যক্তির হিসাবে স্থানান্তর করা হয়, পরে সেই টাকা তুলে নেওয়া হয়। একই দিনে আরও প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা হলেও বাংলাদেশ ব্যাংক তা আটকে দেয়।

ঘটনাটি ধরা পড়ে মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সঞ্চয়পত্রের সিস্টেম পরিচালনাকারী কারও পাসওয়ার্ড কাজে লাগিয়েই এই জালিয়াতি করা হয়েছে। কোন পদ্ধতিতে প্রতারণা হয়েছে, তা জানতে এখন তদন্ত চলছে।

বাংলাদেশ ব্যাংক এ ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও এনআরবিসি ব্যাংক পৃথকভাবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পাসওয়ার্ডের দায়িত্বে থাকা তিনজন কর্মকর্তাকে সরিয়ে নতুন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, গত আগস্ট পর্যন্ত সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ দাঁড়িয়েছিল ৩ লাখ ৪০ হাজার ৭১ কোটি টাকা। সারা দেশে বাংলাদেশ ব্যাংকসহ প্রায় ১২ হাজার শাখা থেকে এসব সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো হয়।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular