নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর শাখার অধীনস্থ খিলক্ষেত থানা সেক্রেটারি তামিম হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোক বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, প্রিয় ভাই তামিমকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একদিকে যেমন ছিলেন সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ তেমনি তিনি ছিলেন পরিবার-পরিজন ও এলাকাবাসীর প্রিয়ভাজন।
নেতৃবৃন্দ বলেন, তামিম হোসেনকে হারানোর মধ্য দিয়ে জাতি একজন সম্ভাবনাময় মেধাবী, সৎ ও আদর্শ নাগরিককে হারিয়েছে। একই সাথে সংগঠন হারিয়েছে নিবেদিত একজন দায়িত্বশীলকে।
শিবির নেতৃবৃন্দ প্রিয় তামিম হোসেনের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও আন্দোলনের সাথীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান রব্বুল আলামিনের কাছে প্রিয় ভাইয়ের জন্য মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা করে দোয়া করেন।



