ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসড়ক দুর্ঘটনায় খিলক্ষেত থানা সেক্রেটারির মৃত্যুতে ছাত্র শিবিরের শোক প্রকাশ

সড়ক দুর্ঘটনায় খিলক্ষেত থানা সেক্রেটারির মৃত্যুতে ছাত্র শিবিরের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা মহানগর উত্তর শাখার অধীনস্থ খিলক্ষেত থানা সেক্রেটারি তামিম হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোক বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, প্রিয় ভাই তামিমকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একদিকে যেমন ছিলেন সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ তেমনি তিনি ছিলেন পরিবার-পরিজন ও এলাকাবাসীর প্রিয়ভাজন।

নেতৃবৃন্দ বলেন, তামিম হোসেনকে হারানোর মধ্য দিয়ে জাতি একজন সম্ভাবনাময় মেধাবী, সৎ ও আদর্শ নাগরিককে হারিয়েছে। একই সাথে সংগঠন হারিয়েছে নিবেদিত একজন দায়িত্বশীলকে।

শিবির নেতৃবৃন্দ প্রিয় তামিম হোসেনের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও আন্দোলনের সাথীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান রব্বুল আলামিনের কাছে প্রিয় ভাইয়ের জন্য মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা করে দোয়া করেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular