নিউজ ডেস্ক: সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সেটা সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।আমরা ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি। আমরা দুপক্ষেরই ভালো সম্পর্ক চাই। তবে সেটা হতে হবে দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। তারা দেশ চালাবেন। তবে তাদের দায়িত্ব নিতে হবে, যাতে পুনরায় ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এম আর ডি আইয়ের অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন,



