ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসাঁতার কাটতে গিয়ে সোয়াই নদীতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

সাঁতার কাটতে গিয়ে সোয়াই নদীতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে সোয়াই নদীর পানিতে ডুবে দীপঙ্কর রায় গৌরব (১৪) নামে এক শিক্ষার্থী মারা গেছে। শনিবার উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামের কদমতলি ঘাটে এই ঘটনাটি ঘটেছে। নিহত শিক্ষার্থী নীলফামারী জেলার সদর উপজেলার নীলফামারি মহল্লার গোপাল চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপঙ্কর রায় গৌরবের বাবা-মা চাকরি করেন একটি বেসরকারি সংস্থায়। যার ফলে গৌরব ছোটবেলা থেকেই থাকতো মামা বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যমগঞ্জ বাজারে। মামাবাড়ির পাশেই শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো গৌরব। শনিবার দুপুরে গৌরব ও তার পাঁচজন বন্ধু ফুটবল খেলে সোয়াই নদীতে সাঁতার কাটতে যায়।
এ সময় সব বন্ধুরা নদীর পাড়ের উঁচু জায়গা থেকে নদীতে ঝাঁপ দেয়। এরপর দুই বন্ধু নদীর পানির নিচ থেকে উঠে আসতে পারলেও গৌরব সহ তিন বন্ধু নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদীর পানির নিচ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও গৌরবকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহত গৌরবের মামা বিশ্ব কুমার পাল বলেন, গৌরব আমার বড়বোন দীপা রানী পালের ছেলে। সে ছোটবেলা থেকেই এখানে থেকে পড়াশোনা করতো। আজকে ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়। তার এই অকাল মৃত্যু আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular