ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিসারাদেশে সঞ্চয়পত্রের সার্ভার ডাউন, প্রত্যায়ন পত্র পাচ্ছেন না করদাতারা

সারাদেশে সঞ্চয়পত্রের সার্ভার ডাউন, প্রত্যায়ন পত্র পাচ্ছেন না করদাতারা

সুমন দত্ত: রিটার্ন দেওয়ার মাসে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যু করা উৎস কর কাটার প্রত্যায়ন পত্র দিতে পারছে না। এতে করদাতারা রিটার্ন জমা দিতে পারছে না। আটকে গেছে কম্পিউটারে সাবমিট হওয়া ই-রিটার্ন কাজ। সঞ্চয় পত্রের বিশেষ ব্যুরোগুলো ঘুরে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে কথা হচ্ছিল বাংলাদেশ ব্যাংক পরিচালিত জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, সদরঘাট, ঢাকা শাখার এক কর্মকর্তার সাথে।

তিনি বলেন, কয়েকদিন হলো আমাদের সঞ্চয়পত্রের সার্ভার ডাউন। কাউকে প্রত্যায়ন পত্র দিতে পারছি না। কেন সার্ভার ডাউন হয়ে আছে সেটা তিনি এবং তার অফিসের কেউ জানতে পারেননি। সারা দেশে নাকি একই অবস্থা বিরাজ করছে। এ নিয়ে কোনো ব্যাখ্যা সঞ্চয় অধিদপ্তর তাদের কাছে দেয়নি বলে জানান। এদিকে সঞ্চয়পত্রের গ্রাহকরা বিশেষ ব্যুরো অফিসে এসে প্রত্যায়ন পত্র না নিয়ে ফেরত যাচ্ছেন।

কথা হলো পুরান ঢাকার এক সঞ্চয়পত্রের গ্রাহক চয়ন দে এর সঙ্গে। তিনি বলেন, আমি এ মাসে রিটার্ন দেব বলে ঠিক করেছিলাম। এজন্য সদরঘাটের সঞ্চয় অধিদপ্তরের বিশেষ ব্যুরো অফিসে আসি। এসে শুনি সঞ্চয়পত্রের সার্ভার ডাউন। কাউকে প্রত্যায়ন পত্র দিচ্ছেন না তারা। সবাইকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। কিভাবে রিটার্ন জমা দেবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

সঞ্চয়পত্রের সার্ভার ডাউন সমস্যা এভাবে কতদিন চলবে তা কেউ হলফ করে বলতে পারছেন না কেউ।

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular