ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুরসীমান্ত সুরক্ষা জোরদারে বিজিবিয় নতুন বিওপি'র উদ্বোধন

সীমান্ত সুরক্ষা জোরদারে বিজিবিয় নতুন বিওপি’র উদ্বোধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : সীমান্ত সুরক্ষায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে পূর্ব-সারডুবী বিওপির উদ্বোধন।

সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়ন এর অধিনে পূর্ব-সারডুবী নতুন বিওপি’র শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি’র আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

এসময় উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান পিবিজি এম এস বিজি ও এম পিএসসি, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম, ও লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনিম।

এ সময় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সদস্যরা দিনরাত সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যবর্তি দূরুত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষার জন্য এই নতুন বিওপিটি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোন বিষয়ে সতর্কবস্থায় থেকে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

মুল অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ৬১ বিজিবির পক্ষ থেকে গার্ডঅব অনার এর মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ফলজ বৃক্ষ রোপন করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। সব শেষে নতুন বিওপিটি পরিদর্শন করেন তিনি।

ঢাকানিউজ২৪/ নুরনবী সরকার

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular