ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডনতুন কর্মসূচির ঘোষণা দিয়ে ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে প্রায় সাড়ে ৩ ঘণ্টার অবরোধের পর রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তেজগাঁও থানা ঘেরাওয়ের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে এই নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের অবরোধের কারণে ফার্মগেট, সাইনন্স ল্যাব, শাহবাগ এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটে আটকে যাত্রী-চালকেরা চরম ভোগান্তি পোহান।

এই অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন কলেজটির শিক্ষার্থী আবদুর রহমান রাফি। তিনি বলেন, সহপাঠী সাকিবুল হাসান রানা (১৮) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় তেজগাঁও থানা ঘেরাও করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালে ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। এ ঘটনার বিচার দাবিতে একাধিকবার সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular