ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিসোনামসজিদ দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

সোনামসজিদ দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

প্রায় পাঁচ মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার চারটি ট্রাকে মোট ১০০ টন পেঁয়াজ আসে। শনিবার দুপুর ৩টা পর্যন্ত পাঁচ ট্রাক পেঁয়াজ এসেছে। এর আগে এ বন্দর দিয়ে ১৩ জন আমদানিকারককে ৪৭০ টন পেঁয়াজ আনার অনুমতি দেয় সরকার। পানামা পোর্ট লিংক বন্দর ব্যবস্থাপক মাইনুল ইসলাম এবং সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমির ঘোষ এসব তথ্য জানিয়েছেন।

সমির ঘোষ জানান, চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৩ আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে গত ১৪ আগস্ট থেকে বাজারে দাম স্থিতিশীল রাখতে আবার আমদানি শুরু হয়েছে। তবে অন্যান্য বারের থেকে আমদানির নিয়ম পরিবর্তন করে জনপ্রতি সর্বোচ্চ ৩০ থেকে ৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে প্রকারভেদে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। তবে ভারত থেকে আমদানির খবরে গতকাল শনিবার পেঁয়াজের দাম কিছুটা কমে ৭২ থেকে ৭৭ টাকায় বিক্রি হয়েছে। জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সার্বিক তথ্য বিশ্লেষণ করে জানান, পেঁয়াজের দাম আর বাড়বে না বরং কমবে।

সোনামসজিদ আমদানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি একরামুল হক জানান, বর্তমানে সরকার প্রত্যেক আমদানিকারককে মাত্র ৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে। এ পরিমাণ বাড়ানো উচিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular