নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। সেগুলো গুজব বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
এ বিষয়ে স্পষ্ট করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই। এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
যাচাই ব্যতীত কোনো তথ্য সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও সর্বসাধারণকে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিটির মাধ্যমে।



