ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলদেশীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলদেশীর মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফারুক ইসলাম (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন| বাংলাদেশ সময় সোমবার (১জুন) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান|

নিহত ফারুক ইসলামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামে| তিনি ওই গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে| তিনি তিন সন্তানের জনক ছিলেন| ফারুক ইসলামের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে|

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন ফারুক ইসলাম| সর্বশেষ তিন বছর আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন| প্রবাসে থাকার পাশাপাশি তিনি এলাকার যুবকদের কর্মসংস্থানের বিষয়েও ভূমিকা রাখতেন| নিজের মেজো ছেলে মাহফুজুর রহমান ও দুই ভাতিজাসহ এলাকার বেশ কয়েকজনকে তিনি সৌদি আরবে নিয়ে গেছেন|

আজ দুপুরে গুঁজিখা গ্রামে গিয়ে দেখা যায়, ফারুক ইসলামের বাড়িতে প্রতিবেশীদের ভিড়| আকস্মিক এই মৃত্যুতে পরিবারটিতে চলছে মাতম|

ফারুক ইসলামের প্রতিবেশী চাচা আব্দুর রাজ্জাক বলেন, ফারুক অত্যন্ত বিনয়ী ও পরোপকারী প্রকৃতির মানুষ ছিলেন| ছুটিতে দেশে আসলে এলাকার সাধারণ মানুষকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করতেন| তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি পুরো এলাকার মানুষ স্তব্ধ হয়ে পড়েছে|

স্বজনেরা জানিয়েছেন, ফারুক ইসলামের মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা আছে| আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন তাঁরা|

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular