ঢাকা  শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিসৌদি থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে জাহাজ

সৌদি থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে জাহাজ

চট্টগ্রাম প্রতিবেদক: সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল বন্দর থেকে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় (সৌদি স্থানীয় সময় রাত ৩টা) ক্রুড অয়েলবাহী জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে। আশা করছি, জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে ১২ দিন সময় লাগবে।’

জানা গেছে, হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে ভিন্ন কৌশল নিয়েছে বাংলাদেশ। এই ১ লাখ টন ক্রুড অয়েল লোহিত সাগরের তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সংগ্রহ করা হচ্ছে। বন্দরটি হরমুজ প্রণালীর বাইরে হওয়ায় তেল পরিবহনে সামরিক বা রাজনৈতিক বাধার সম্মুখীন হবার শঙ্কা নেই।

অপরদিকে এক লাখ টন ক্রুড অয়েলবাহী আরেকটি জাহাজ ‘নর্ডিক পোলক্স’ হরমুজ প্রণালী অতিক্রমের ছাড়পত্রের অপেক্ষায় সৌদি আরবের রাস তানুরা বন্দরে রয়েছে।

ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে বছরে প্রায় ১৫ লাখ টন জ্বালানি তেল পরিশোধন করে বাজারজাত করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এ কারণে বন্ধ হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানি।

এদিকে, আগের মজুত তেল দিয়ে প্রায় দেড় মাস চালালেও অপরিশোধিত তেলের সংকটে গত ১৩ এপ্রিল দেশের একমাত্র তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির মূল দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular