ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeনারী ও শিশুস্বেচ্ছাচারিতার অবসান, জবাবদিহিতা ফিরেছে: ফারজানা

স্বেচ্ছাচারিতার অবসান, জবাবদিহিতা ফিরেছে: ফারজানা

“সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ৭২ হাজার স্বেচ্ছাসেবী সংগঠন ছিলো। সক্রিয় না থাকার কারণে এই সংখ্যা কমে ৫৬ হাজার হয়েছে। আগামীতে এই সংখ্যা দুই থেকে তিন হাজারে কমে আসবে।”

মঙ্গলবার (৭ জুলাই) পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘জীবনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ’-এই প্রতিপাদ্য বিষয়ে পিএসটিসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে যারা কাজ করছে, তারাই টিকে থাকবে।

দেশের এই ক্রান্তিকালে জনগণের ভোটে বর্তমান সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। আমরা ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্র পরিচালনার কর্মপ্রণালী বা পদ্ধতিকে পুনরায় স্বাভাবিক করতে কাজ শুরু করেছি। 

ফারজানা শারমীন বলেন, অতীতে স্বেচ্ছাচারিতা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। কোন জবাবদিহিতা ছিল না। এই অবস্থার উত্তরণ ঘটেছে। দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ শুরু হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে পরিবারের সবচেয়ে’ বয়োজ্যেষ্ঠ নারীকে।  পরিবার থেকে শুরু করে দেশের সব মানুষের মনে আমরা স্বস্তি নিয়ে আসতে চাই।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular