নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, হঠাৎ করেই ঘুম ভেঙে কেউ কেউ বর্তমান সরকারের উপদেষ্টা হয়েছেন। দেশ পরিচালনায় অভিজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এ নেতা।
জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) ‘বিএনপির ভূমিকা প্রতিপাদ্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, বর্তমান সরকার দেশের কল্যাণে অগ্রাধিকারমূলোক কাজ গ্রহণ করতে পারছে না৷ এই সরকারের কারও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই৷ দেশ পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে বিএনপির৷
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা অভিজ্ঞদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন ।



