ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকহাইতিতে পুলিশের বিশেষ অভিযান

হাইতিতে পুলিশের বিশেষ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মার্তিসাঁ এলাকায় পুলিশের ব্যাপক অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। পাঁচ বছরেরও বেশি সময় ধরে ওই এলাকাটি গ্যাং সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের দাবি, গ্যাংবিরোধী বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে পরিচালিত এ অভিযানে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ভেক্টাস গ্লোবালের সদস্যরাও অংশ নেন। এদিকে হাইতির বিভিন্ন এলাকায় গ্যাংগুলোর নিয়ন্ত্রণ ভাঙতে অভিযান জোরদার করেছে জাতিসংঘের সমর্থনপুষ্ট একটি বাহিনী।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হাইতির জাতীয় পুলিশ সাঁজোয়া যান নিয়ে ওই এলাকায় অভিযান চালানোর ভিডিও প্রকাশ করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্যাংবিরোধী একটি বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান চালানো হয়। ওই বাহিনীতে ভেক্টাস গ্লোবালের সদস্যরাও রয়েছেন। বেসরকারি এই নিরাপত্তা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এরিক প্রিন্স। তিনি ব্ল্যাকওয়াটারেরও প্রতিষ্ঠাতা।

মার্তিসাঁ এলাকাটি এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবস্থিত, যা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে হাইতির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের শহরগুলোর যোগাযোগ স্থাপন করেছে। ২০২১ সালে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ শুরুর আগে প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করতেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular