ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষহাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ. শিশুসহ দগ্ধ ৪

হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ. শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে ট্যানারি মোড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- জিয়াউর উদ্দিন (৪২), বেলাল হোসেন (৩৬), ফারিয়া (২৬) ও রাইফা (৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হাজারীবাগে দগ্ধ দুই শিশুসহ চারজনকে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, জিয়াউর উদ্দিনের শরীরে ৪ শতাংশ, বেলাল হোসেনের ১৭ শতাংশ, ফারিয়ার ৫ শতাংশ ও রাফিয়ার ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular