ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহোসেনপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

হোসেনপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযেগিতায় ভার্চ্যুয়ালি আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল- সোহান, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহম্মদ জিয়াউর রহমানসহ জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সমাজ সেবার উপকার ভোগীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular