ঢাকা  বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়১৫ বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫ বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক : ১৫ বছরে প্রতিবেশী দেশ এদেশ থেকে অনেক সুবিধা নিয়েছে বলেছেন, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন সুবিধা না পেয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আর সুবিধা দেওয়া হবে না। তারা যেন বেশি বাড়াবাড়ি না করে।’

খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সোমবার দুপুর সাড়ে ১২টায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। বিজিবি, পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা সভায় কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন । তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কোনো নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা যাবে না। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।’

উপদেষ্টা বলেন, ‘দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে। কিন্তু অভিযানে এখনও আশানুরূপ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular