ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতি২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

নিউজ ডেস্ক: গত বছর আয়ের চেয়ে পাঁচ লাখের বেশি টাকা ব্যয় করেছে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। এ বছর নির্বাচন হওয়ায় বেশি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে দলটি।জাপার গত বছরের আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

এ সময় জাপার অতিরিক্ত মহাসচিব সাংবাদিকদের বলেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের দলের আয় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। আয়ের চেয়ে ৫ লাখ ৭৯ হাজার ১৬৩ টাকা বেশি খরচ হয়েছে। অন্যদিকে ২০২৪ সালে স্থিতিসহ ব্যাংকে জমা ছিল ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। ২০২৫ সালের খরচ শেষে এখন ব্যাংকে জমা আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।

এ বছর নির্বাচন হওয়ায় খরচ বেশি হয়েছে বলে জানান রেজাউল ইসলাম ভূঁইয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular