ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাদাঁড়িপাল্লা বিতর্কে সংশোধন হচ্ছে ষষ্ঠ শ্রেণির ৩৮ লাখ বই

দাঁড়িপাল্লা বিতর্কে সংশোধন হচ্ছে ষষ্ঠ শ্রেণির ৩৮ লাখ বই

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে ‘প্রজ্ঞা’র প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্কের পর প্রায় ৩৮ লাখ বই সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ইতোমধ্যে মাঠপর্যায়ে সরবরাহ করা বই ফিরিয়ে সংশোধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ের জ্ঞানের পিরামিডে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—চারটি স্তর দেখানো হয়েছে। সর্বোচ্চ স্তর ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি রাখা হয়েছিল। দাঁড়িপাল্লা একটি নিবন্ধিত রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

এনসিটিবির হিসাবে, ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ছাপানো হচ্ছে প্রায় ৩৮ লাখ কপি। এর বড় অংশ ইতোমধ্যে ছাপা হয়েছে এবং বিপুলসংখ্যক বই মাঠপর্যায়ে পৌঁছেছে। মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করা বই নিজ উদ্যোগে সংগ্রহ করে সংশোধনের জন্য ফেরত নিতে বলা হয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধিত বইয়ের জ্ঞানের পিরামিডে ‘উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা’ লেখা থাকবে, তবে কোনো আইকন বা প্রতীক থাকবে না।

২০২৫ সালের বইয়েও প্রজ্ঞার স্তরে দাঁড়িপাল্লা ছিল। ২০২৬ সালের সংস্করণে সেটি বদলে মস্তিষ্কের ছবি দেওয়া হয়। কিন্তু ২০২৭ সালের বইয়ে পুরোনো প্রতীক ফিরে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়।-

এনসিটিবির লক্ষ্য, সংশোধনের পর নির্ধারিত সময়েই শিক্ষার্থীদের হাতে ত্রুটিমুক্ত বই পৌঁছে দেওয়া।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular