নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৫৬।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃত্যু ৩১১ জনে দাঁড়িয়েছে।




