ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতি২ লাখ টনের বেশি জ্বালানি নিয়ে আসছে ছয় জাহাজ

২ লাখ টনের বেশি জ্বালানি নিয়ে আসছে ছয় জাহাজ

চট্টগ্রাম প্র্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কাটাতে বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাস আমদানি হচ্ছে। সে ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দর দিয়ে গ্যাস অয়েল (ডিজেল), মটর গ্যাসোলিন (পেট্রোল) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে আসছে ছয়টি জাহাজ। এসব জাহাজে মোট ২ লাখ ৩৭ হাজার ৩৭৮ টন জ্বালানি রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে ১৯ এপ্রিলের মধ্যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল (ডিজেল) নিয়ে আসা জাহাজ ‘ওকট্রি‘ বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ‘আলফা অ্যাংকারেজ’ এ অবস্থান করছে। ১৮৩ মিটার দৈর্ঘ্য এবং ১০.৭ মিটার ড্রাফটের জাহাজটিতে ৩৩ হাজার টন গ্যাস অয়েল রয়েছে। শুক্রবার আরও তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌছার কথা রয়েছে। এরমধ্যে মালয়েশিয়া থেকে আসা ১৮২.৭০ মিটার দৈর্ঘ্য ও ১০.৮ মিটার ড্রাফটের ‘কেপ বনি’ নামক জাহাজে ৩৩ হাজার টন গ্যাস অয়েল রয়েছে।

পাশাপাশি শুক্রবার মালয়েশিয়া থেকে ২২৮ মিটার দৈর্ঘ্য ও ৮.৮ মিটার ড্রাফটের ‘নাভে চিয়েলো‘ নামক জাহাজে ২৭ হাজার ৩৬৩ টন মটর গ্যাসোলিন এবং ভারত থেকে ২২০ মিটার দৈর্ঘ্য ও ৯.৯ মিটার ড্রাফটের ‘লিয়ান সং হু‘ জাহাজে ৪২ হাজার টন গ্যাস অয়েল চট্টগ্রামে আসার কথা রয়েছে।

অপরদিকে সয়ো (আফ্রিকার আঙ্গোলা দেশের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর) থেকে ২৮৫.৩৫ মিটার দৈর্ঘ্য ও ১১.৫ মিটার ড্রাফটের ‘লাবিতো‘ নামক জাহাজ ৬৯ হাজার ১৫ টন এলএনজি নিয়ে আগামী ১৮ এপ্রিল চট্টগ্রামে আসার কথা রয়েছে। তাছাড়া মালয়েশিয়া থেকে ১৮৩ মিটার দৈর্ঘ্য ও ১০.৯৫ মিটার ড্রাফটের ‘গোল্ডেন হরাইজন‘ নামক জাহাজ ৩৩ হাজার নটন গ্যাস অয়েল নিয়ে আগামী ১৯ এপ্রিল চট্টগ্রাম বন্দরে পৌছার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, শুক্রবার মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা জাহাজ ‘ওকট্রি‘ বর্তমানে বন্দরের বহির্নোঙরের ‘আলফা অ্যাংকারেজ’ এ অবস্থান করছে। ‘ওকট্রি‘ ছাড়াও আজ আরও তিনটি জাহাজ গ্যাস অয়েল ও মটর গ্যাসোলিন নিয়ে আসার কথা রয়েছে। পাশাপাশি ১৮ ও ১৯ এপ্রিল আরও দুটি জাহাজ এলএনজি ও গ্যাস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসবে। জ্বালানিবাহী জাহাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, জ্বালানি পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এটাই বাস্তবতা। বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে। সরকারের উচিত জনগণকে সঠিক তথ্য জানিয়ে অপ্রয়োজনীয় জ্বালানী খরচটাকে নিয়ন্ত্রণ করা। পাশাপাশি জ্বালানির দেশিয় যে উৎসগুলো আছে সেগুলোকে কীভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular